• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

চট্টগ্রামে কৃষকদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত

প্রকাশ: শুক্রবার, ২৭ মে, ২০২২ ২:১৯
আপডেট: শুক্রবার, ২৭ মে, ২০২২ ২:১৯

চট্টগ্রামে কৃষকদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট

জাতীয়তাবাদী কৃষকদল–চট্টগ্রাম উত্তর জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৭ মে) সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংঞলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল–কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলাশাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আজ এইসিদ্ধান্ত অনুমোদন করেছেন।