• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

ঝিনাইদহে ১৬ জন পকেটমার আটক

প্রকাশ: রবিবার, ২৯ মে, ২০২২ ১০:১১
আপডেট: রবিবার, ২৯ মে, ২০২২ ১০:১১

22872A99 3592 4B20 83B1 6100A8835BE3

ঝিনাইদহে ১৬ জন পকেটমার আটক

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে ১৬ জন পকেটমারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ঝিনাইদহ শহরের জজকোর্টের সামনে থেকে ২টি মাইক্রোবাসথেকে তাদেরকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে ১০ টি চোরাই মোবাইল ফোন ৬১ হাজার ৪ শ’ টাকা উদ্ধারসহমাইক্রোবাস ২টিও জব্দ করা হয়। আটককৃতরা শনিবার ডাকাবাংলা আব্দুর রউফ ডিগ্রী কলেজ মাঠে বিএনরি সম্মেলন থেকেলোকজনের পকেট মেরে মাদারীপুর শম্ভু মেলার উদ্দেশ্যে যাচ্ছিল। মআজ সকালে প্রেস ব্রিফিংএ এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো– খুলনা সদরের হাফেজ উদ্দীনের ছেলে বাদল হাওলাদার (৫০), লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০), চাঁন্দু সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০), রুপসা থানার জজ আলী শেখের ছেলে ইসহাক শেখ (৫০), মজিদ গাজীর ছেলেমনির গাজী (৪৪), ফুলতলার আব্দুল গফুর মোল্লার ছেলে ওমর ফারুক মোল্লা (২৫), বটিয়াঘাটার আব্দুর রহমানের ছেলেবিল্লাল হোসেন (৩২), নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার দুলাল চন্দ্র দে’র ছেলে রতন চন্দ্র দে (৩৭), আবুল কালামেরছেলে রাসেল (২৪), সিদ্ধিরগঞ্জ উপজেলার মুধু মিয়ার ছেলে শাহিন (২৫), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নিজাম উদ্দনেরছেলে রুবেল খা (২২), সিলেটের দক্ষীন সুরমা উপজেলার আব্দুল শহিদ’রর ছেলে গুলজার আহম্মেদ (২৬), কুমিল্লারদাউদকান্দি উপজেলার আবুল হোনের ছেলে আব্দুল হালিম (৫৫), শরীয়তপুরের গোসাইর হাট উপজেলার আব্দুল সামাদআলীর ছেলে শওকত আলী (৫০), বাগেরহাট সদরের আব্বাস শেখের ছেলে জুয়েল শেখ (২৮) ও মকলেস শেখের ছেলে মুরাদশেখ (২৬)।

প্রেস ব্রিফিংএ উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারসাঈদ (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল (সদর), সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুলবাসার, গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com