• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু

প্রকাশ: সোমবার, ৩০ মে, ২০২২ ৯:১৯
আপডেট: সোমবার, ৩০ মে, ২০২২ ৯:১৯

খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু

ফকির শহিদুল ইসলাম,খুলনাঃ

খুলনা মহানগরীতে প্রগতি মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩০মে) সকাল ৯টার দিকে নগরীর রয়েল মোড়ের নিকটে ওই মাদক নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ২৫ বছর বয়সী মৃত ওই রোগীরনাম নবীন বিশ্বাস। তিনি নড়াইল জেলার কালিয়া থানার হররীয়া গ্রামের নারায়ন চন্দ্র বিশ্বাসের পুত্র।

মাদক নিরাময় কেন্দ্রের সাব এসিসট্যান্ট মেডিক্যাল কমিউনিটি অফিসার তন্ময় বিশ্বাস বলেন, ‘সকাল সাড়ে ৮ তার দিকে নবীনবিশ্বাস ব্রাশ করে বারান্দায় যায়। পরে ৯ টার দিকে খাবার দেওয়ার সময়ে দেখা যায়, সে গলায় গামছা পেচানো অবস্থায়জানালার গ্রিলে ঝুলে আছে।’

‘পরে তাকে আমরা সেখান থেকে নামায়। তখন সে অজ্ঞান ছিল। তখন চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজহাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌছালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ‘নবীন বিশ্বাস মাদাকাসক্ত ছিল। তাকেচিকিৎসার জন্য এখানে ভর্তি করা হয়েছিল। আজ দুপুরে তার পরিবারের লোকেরা এখানে আসতে চেয়েছিল।’

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন,কোন ব্যক্তি আত্মহত্যা করলে সেখানে স্বাভাবিক মলমূত্রপাওয়া যায়। তবে মাদক নিরাময় কেন্দ্রে কিছু পাওয়া যায়নি। তাই নবীন বিশ্বাস আত্মহত্যা করেছি কি–না তা আমরা নিশ্চিতনয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

মাদক নিরাময় কেন্দ্রের ভর্তি থাকা রোগী হাসান শাহরিয়ার সিয়াম বলেন, নবীন বিশ্বাস প্রায় আমাকে বলত এখানে তার ভালোলাগে না। সে বাড়ি চলে যেতে চায়। আজ সে কখন কি করল, আমরা একই রুমে থেকে কিছু ঠিক পায়নি। ওই মাদক নিরাময়কেন্দ্রে রেজিস্টি বুক থেকে জানা যায়, ২৪ মে থেকে নবীন বিশ্বাস সেখানে ভর্তি ছিল।