• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ভয়-ভীতি আমাদেরকে দমন করতে পারবে না: মির্জা ফখরুল

প্রকাশ: সোমবার, ৩০ মে, ২০২২ ৭:৩৮
আপডেট: সোমবার, ৩০ মে, ২০২২ ৭:৩৮

9D24032F 5D27 4A90 8328 8E56B7FC3454

ভয়-ভীতি আমাদেরকে দমন করতে পারবে না: মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কোনো ভয়–ভীতিআমাদেরকে দমন করতে পারবে না। বাংলাদেশের মানুষকে অন্যায়ভাবে কেউ দমন করতেপারেনি। আমরা সবকিছু মোকাবেলা করে, জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উপায়ে, অবশ্যইএই ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেনির্বাচনের মাধ্যমে জনগণের সংসদ প্রতিষ্ঠা করতে সক্ষম হব।‘

সোমবার (৩০ মে) শেরে–বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউররহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে মির্জা ফখরুল এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করতে চায়– জনগণের দৃষ্টিঅন্য দিকে নিতে চায়। মূলকথা হলো–গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই দেশের মানুষ সংগ্রামেনেমেছে, ইতিমধ্যে রাজপথে রক্ত ঝরেছে, ইনশাল্লাহ্ এর মধ্য দিয়েই দেশ গণতন্ত্র ফিরে পাবে।‘

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুলইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com