• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

ছাত্রদলের ৩৫ নেতাকর্মীর আগাম জামিন

প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২ ১২:৪৮
আপডেট: বুধবার, ১ জুন, ২০২২ ১২:৪৮

ছাত্রদলের ৩৫ নেতাকর্মীর আগাম জামিন

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের মামলায় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ৩৫ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রুহুল কুদ্দুল কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল।

গত ২৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সামনে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মামলা হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীদের আসামি করে শাহবাগ থানায় মামলা করা হয়। মামলার বাদী ছাত্রলীগের শহীদুল্লাহ হল শাখার সভাপতি জাহিদুল ইসলাম।

এতে ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র সভাপতি রাশেদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন, ঢাবি ছাত্রদলের সদস্য সচিব মো. আমানুল্লাহ আমানসহ অজ্ঞাত নাম-পরিচয়ের ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। শাহবাগ থানায় এ মামলা করা হয়।