• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ডিসেম্বরের মধ্যে আ.লীগের জাতীয় সম্মেলন: শেখ হাসিনা

প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২ ১২:২৬
আপডেট: বুধবার, ১ জুন, ২০২২ ১২:২৬

ডিসেম্বরের মধ্যে আ.লীগের জাতীয় সম্মেলন: শেখ হাসিনা

স্টাফ করেসপন্ডেন্ট

আগামী ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন করা হবে বলে জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১ জুন) গণভবনে দলের উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন।

বিকেল ৪টা ১৫ মিনিটে এই বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা, ১৫ আগস্টের শহীদ এবং প্রয়াত উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাদের সবার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

শেখ হাসিনা বলেন, নির্বাচনী ইশতেহার ঘোষণা করে ভোটে জিতে সরকার গঠনের পর আমরা তা ভুলে যাই না। প্রতি বছর বাজেট ঘোষণার সময়ে সেই ইশতেহার হাতে নিয়ে কতটুকু অর্জন করতে পারলাম, কতটুকু আমাদের সামনে করতে হবে, সেগুলো বিবেচনা করে সেভাবেই বাজেট করে থাকি। এবারও তাই করছি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের পর বিশ্বে বাংলাদেশের অবস্থা দুঃখজনক ছিল। সেই অবস্থা থেকে তুলে এনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তৃণমূল পর্যায় থেকে উন্নয়ন করে যাচ্ছি।

উল্লেখ্য, সম্প্রতি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তাকে নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বেড়ে হয়েছে ৪২ জন। আওয়ামী লীগের গত জাতীয় সম্মেলনে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৪১ থেকে বাড়িয়ে ৫১ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com