• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

রাজবাড়ীতে ট্রাক-বাস-থ্রি হুইলারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৬

প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২ ৫:২৭
আপডেট: বুধবার, ১ জুন, ২০২২ ৫:২৭

রাজবাড়ীতে ট্রাক-বাস-থ্রি হুইলারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৬

অনলাইন ডেস্ক

রাজবাড়ীর কালুখালীর চাঁদপুর ফায়ার সার্ভিসের সামনের সড়কে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে প্রাইভেট কার ও থ্রি-হুইলারের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা সবাই থ্রি হুইলারের যাত্রী বলে জানা গেছে।

উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে আসা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান জানান, কালুখালীর নতুন ফায়ার স্টেশনের কাছে একটি ট্রাক, একটি প্রাইভেট কার ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। তিনজন স্পটেই মারা গেছে। চারজনকে আহত অবস্থায় কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে আরও তিনজন মারা গেছে। বাকি একজন সেখানে ভর্তিআছে।