• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

লুটেরা চরিত্রের সরকার জনগণের পকেট কাটছে: ফখরুল

প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২ ৯:৫২
আপডেট: বুধবার, ১ জুন, ২০২২ ৯:৫২

FF9C6782 5FBC 452D 821D 1E5BCB22ADC3

লুটেরা চরিত্রের সরকার জনগণের পকেট কাটছে: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট

লুটেরা চরিত্রের সরকার জনগণের পকেট কাটছে: ফখরুল
ছবি: সালেকুজ্জামান রাজীব
লুটেরা চরিত্রে সরকার নিত্যপণ্যের দাম বাড়িয়ে নিজেদের পকেট ভারি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগের চোর লুটেরাদের কারসাজিতে আরেক দফা চালের দাম বাড়ানো হয়েছে। সরকার মুনাফা লুটবে এবং জনগণের পকেট কাটবে। এটি হচ্ছে তাদের মূল লক্ষ্য। তারা আসলে মানুষের কল্যাণ চায় না।’

বুধবার (১ জুন) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলাদেশের কৃষি বিপ্লব-শহীদ জিয়ার নীতি ও কর্মসূচি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়বাদী কৃষকদল। এই সেমিনারের আয়োজন করে।

তৎকালীন সরকারের অব্যবস্থাপনায় ১৯৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছিলো মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের বর্তমান যে অবস্থা। পত্রিকায় দেখেছি চালের দাম বাড়ছে। এখন তো ভরা মৌসুম। এখন তো বোর মৌসুম। এখন চালের দাম কমে আসার কথা। সে জায়গায় চালের দাম বাড়তি। এখানে আবারও কারসাজি।

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমি চাই আপনারা ভাষার ব্যবহারে সংযত হন। গতকাল যেভাবে হুমকি দিয়েছেন ওবায়দুল কাদের সাহেব, এটা কোন রাজনীতির ভাষা নয়। আপনারা মুখে মিথ্যা কথা বলতেছেন কেন? আপনারা কী গণতন্ত্র চর্চা করতেছেন। আপনারা তো গণতন্ত্রই বিশ্বাসই করেন না। গণতন্ত্র বিশ্বাস করলে এই ভাষায় কথা বলতেন না।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা কখনো তার নেতাদের ছোট করে কথা বলি না। যার যে অবদান আছে তা দেই, এটা জিয়াউর রহমান শিখিয়েছেন। অথচ আওয়ামী লীগের মধ্যে সেই চর্চা নেই। তাই তারা দেশের জন্য কাজ করা আমাদের নেতাদের প্রতি মূহূর্তে অবজ্ঞা করেন।

তিনি আরও বলেন, ‘আজকে আপনারা ক্যাম্পাসে ছাত্রদের মারলেন, আবার সেটাকে জাস্টিফাই করছেন। তারা বলছে বাহবাহ ভালোই করেছে ছাত্রলীগ। এটাই হচ্ছে আওয়ামী লীগ। প্রিয় ভাইয়েরা আসুন আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসার। জন্য এক জোট বাধি।’

জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম হাফিজ কেনেডি, কৃষদলের সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম বাবুল, কৃষকদলের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রমুখ।

সর্বশেষ সংবাদ

রাজনীতি-এর আরও সংবাদ

সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com