• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

ডলারের এক রেট, পিছু হটল বাংলাদেশ ব্যাংক

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ ২:৫২
আপডেট: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ ২:৫২

jonotarawaz1 6

ডলারের এক রেট, পিছু হটল বাংলাদেশ ব্যাংক

ডলারের দাম বেঁধে দেওয়ার সীমা তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাজারের সঙ্গে সংগতি রেখে ব্যাংকগুলো নিজেরাই ডলারের দাম নির্ধারণ করতে পারবে। বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেশের ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্যাংকগুলো বাজারের সঙ্গে সংগতি রেখে ও চাহিদা বিবেচনায় ডলারের দাম ঠিক করবে। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।  রেমিট্যান্স প্রবাহে ধস নামার আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত রবিবার কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম ৮৯ টাকা বেঁধে দিয়েছিল। আর প্রবাসী আয় আনার ক্ষেত্রে ডলারের দাম বেঁধে দেওয়া হয়েছিল ৮৯ টাকা ২০ পয়সা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com