• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বাস ভাঙচুর, পুলিশের মোটরসাইকেল জ্বালালো শ্রমিকরা

প্রকাশ: শনিবার, ৪ জুন, ২০২২ ৫:৩১
আপডেট: শনিবার, ৪ জুন, ২০২২ ৫:৩১

বাস ভাঙচুর, পুলিশের মোটরসাইকেল জ্বালালো শ্রমিকরা

স্টাফ করেসপন্ডেন্ট

বাস ভাঙচুর, পুলিশের মোটরসাইকেল জ্বালালো শ্রমিকরা
মিরপুরে বেতন বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করার সময় বর্ডার গার্ড বাংলাদেশের একটি বাস ভাঙচুর করা হয়েছে। একই সময় শ্রমিকরা রাস্তায় থাকা পুলিশের দুটি মোটরসাইকেলে আগুন দেয়। এতে দুটি মোটরসাইকেল পুড়ে যায়।

শনিবার (৪ জুন) বিকেলে মিরপুর-১১ থেকে ১২ যাওয়ার রাস্তায় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ তাদের শান্ত করতে টিয়ারসেল নিক্ষেপ করে। অন্যদিকে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে মিরপুর-১১ থেকে ১২ এর দিকে যাওয়ার সময় পোশাক শ্রমিকরা অবরোধ করে। পরে তারা সড়কে থাকা একটি বিজিবির খালি বাস ভাঙচুর করে। পরে তারা রাস্তায় থাকা পুলিশের দুটি মোটরসাইকেলে আগুন দেয়। এতে দুটি মোটরসাইকেলই পুড়ে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়। এসময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। পরে তাদের ধাওয়াও দেয়। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত উঠতে শুরু করে। এক পর্যায় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় মিরপুর-১১ থেকে ১২ যাওয়ার রাস্তাটি রণক্ষেত্রে পরিণত হয়। শ্রমিক ও পথচারীরা দিগদ্বিগ ছোটাছুটি করতে তাকে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা জানা যায়নি।

উভয় পক্ষের সংঘর্ষের সময় মিরপুর-১ থেকে ১২ নম্বরের রাস্তাটি পুরোপুরি ফাঁকা হয়ে যায়। ওই এলাকার প্রধান সড়কে সকল যানবাহন বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আধা ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে যান চলাচল স্বাভাবিক হয়।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহবুব বলেন, গার্মেন্টস শ্রমিকরা বেতন ও ভাতার দাবিতে বিক্ষোভের পর অবরোধ করেছিল। একটি গাড়ি ভাঙচুর করেছে। আমরা যানমালের নিরাপত্তার কথা ভেবে ছত্রভঙ্গ করে দিয়েছি। এখন পরিস্থিতি শান্ত। তবে বিজিবির বাস ভাঙচুর ও পুলিশের মোটরসাইকের জ্বালানোরে বিষয়টি তিনি জানেন না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com