• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

সীতাকুণ্ডের ঘটনা আড়াল করতে গ্যাসের দাম বাড়িয়েছে সরকার: রিজভী

প্রকাশ: সোমবার, ৬ জুন, ২০২২ ৯:৪৩
আপডেট: সোমবার, ৬ জুন, ২০২২ ৯:৪৩

jonotarawaz 19

সীতাকুণ্ডের ঘটনা আড়াল করতে গ্যাসের দাম বাড়িয়েছে সরকার: রিজভী

চট্রগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা আড়াল করতেই সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের উদ্যোগে, গ্যাস বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গ্যাসের মূল্য বৃদ্ধিতে সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘চট্রগ্রামের অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা জাতি যখন শোকে কাতর সেই সময়ে গ্যাসের দাম বাড়িয়ে তিনি দেশের মানুষকে আরও শোকাচ্ছন্ন করেছেন। একটা পাশবিক, সন্ত্রাসী, মাফিয়া টাইপের সরকার ক্ষমতায় না থাকলে এমন ঘটনা ঘটতো না। মানুষ ঝলসে যাচ্ছে, মানুষ পুড়ছে, আর এদিকে সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে। সেই বিখ্যাত প্রবাদের মতো- রোম পুড়ছে আর বাঁশি বাজাচ্ছেন সম্রাট হিরো।’

রিজভী বলেন, ‘সরকার কত বিবেকহীন এত বড় ট্রাজেডি এত বিয়োগান্ত ঘটনা, গোটা জাতি যখন মূহ্যমান এই হৃদয় বিদারক ঘটনায় আপনি সেটা আড়াল করার জন্য জাতিকে উপহার দিলেন গ্যাসের দাম বৃদ্ধি করে। এই গ্যাস উৎপাদন পর্যায়ে দাম বাড়ার কারণে এখন বিদ্যুতের দাম বাড়বে, কৃষি উৎপাদনের দাম বাড়বে, শিল্প উৎপাদনের দাম বাড়বে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়বে। এসব ব্যক্তিগত পর্যায়ে আরও অসহ্য হয়ে উঠবে।’

তিনি বলেন, ‘গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি করা হলো তাতে যারা সাধারণ চাকরিজীবী, তাদের জন্য গ্যাসের চুলা জ্বালানো কঠিন ব্যপার হয়ে গেল। এটার একটা চেইন রিয়েকশন তৈরি হবে প্রত্যেকটি ক্ষেত্রে।’

মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আপনাদেরকে আরও ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের সকল ব্যারিকেড ভাঙতে হবে।’

এর আগে বিক্ষোভ মিছিল শুরু হলে পুলিশ বাঁধা দেয়। পরে পুলিশের সঙ্গে মহিলা দলের নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হয়। বিক্ষোভ মিছিলে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, নায়েবা ইউসূফ, অ্যাড. রুনা লায়লা, রুমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com