• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় বিজিবির হাতে ৩৪ জন আটক

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ২:০৯
আপডেট: মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ২:০৯

9658

অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় বিজিবির হাতে ৩৪ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ১৪জন পুরুষ, ১১ জন শিশু ও ৯ জন নারীকে আটক করেছে ৫৮ বিজিবি। সোমবার রাতে মহেশপুর ৫৮ বিজিবির অধিনস্ত যাদবপুর বিওপির টহল দল মাটিলা গ্রামের একটি ইটভাটার কাছ থেকে তাদের আটক করে। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানান। আটককৃতরা হলেন, আতিক খান, হাসনা বিবি, আনিচা খাতুন, চাদনি, আজমত, মোঃ সজিব ফকির, লামিয়া বেগম, রাব্বি শেখ, শাহিদা ইসলাম পাখি, পংকজ রায়, প্রীতি রায়, মোঃ লোকমান শাহ, মারুফা বেগম, সায়মা আক্তার, রমজান খান, মজান, রাকিব, মোঃ আব্দুর জব্বার জোমাদ্দার, ছেলে মোঃ নাজমুল, লাবলু হাওলাদার, মোঃ তানভির হোসেন, মোঃ রিফাত, শুভ মন্ডল, বিশ্বজিৎ বিশ্বাস, মোঃ মিলন শেখ, মোঃ আল-আমিন, জতি খাতুন, ফজিলা বেগম, রেকসোনা বেগম, তায়েবা, হুসনারা বেগম, রুমা আক্তার, জুনায়েদ ও রবিউল ইসলাম। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com