• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

পদ্মা সেতুর আরও ৬১ ল্যাম্পপোস্টে আলো জ্বললো

প্রকাশ: বুধবার, ৮ জুন, ২০২২ ৬:৫৯
আপডেট: বুধবার, ৮ জুন, ২০২২ ৬:৫৯

পদ্মা সেতুর আরও ৬১ ল্যাম্পপোস্টে আলো জ্বললো

শরীয়তপুর প্রতিনিধি
আর মাত্র ১৬ দিন বাকি পদ্মাসেতু উদ্বোধনের । ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধনের কথা রয়েছে। শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তে পদ্মা সেতুর ৬১টি ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে বাতি প্রজ্বালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর ৩১ নম্বর পিলার থেকে ৪১ নম্বর পিলার পর্যন্ত ৬১টি ল্যাম্পপোস্টে আলো জ্বলে ওঠে। এ তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের। গত শনিবার থেকে পদ্মা সেতুর ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে বাতি প্রজ্বালন শুরু হয়েছে। মঙ্গলবার ৬১টি বাতি জ্বালিয়ে পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ২৩২টি বাতি পরীক্ষা করা হয়েছে। সেতুর সব ল্যাম্পপোস্টের বাতি পরীক্ষা করতে আরও তিন-চার দিন সময় লাগবে।
স্থানীয় সূত্র জানায়, পদ্মা সেতুতে ৪১৫টি ল্যাম্পপোস্টে বাতি স্থাপন করা হয়েছে। এতে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু আলোকিত হবে। বিদ্যুৎ সংযোগের জন্য মাওয়া প্রান্তে সেতুর প্রথম পিলার থেকে ৩ দশমিক সাড়ে ৭ কিলোমিটার বিদ্যুতের লাইন সংযুক্তের কাজ শেষ করেছে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লৌহজং জোনাল অফিস।অপরদিকে, জাজিরা নাওডোবা প্রান্তে থেকে ৩ দশমিক সাড়ে ৭ কিলোমিটার সেতুতে বিদ্যুৎ সংযোগ দিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি। সেতু কর্তৃপক্ষের অনুরোধে গত ৩০ মে পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ করেছে দুই জেলার পল্লী বিদ্যুৎ সমিতি। ৪১৫টি ল্যাম্পপোস্টের মধ্যে মূল সেতুতে রয়েছে ৩২৮টি, জাজিরা প্রান্তের উড়ালপথে ৪৬টি এবং মাওয়া প্রান্তে ৪১টি। গত ১৮ এপ্রিল ল্যাম্পপোস্ট ও বাতি লাগানোর কাজ শেষ হয়। এরপর সেতুতে ক্যাবল টানা হয়। গত বছরের ২৫ নভেম্বর মাওয়া প্রান্তে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com