• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

যুদ্ধে ২৬৩ শিশু নিহত: দাবি ইউক্রেনের

প্রকাশ: বুধবার, ৮ জুন, ২০২২ ৯:১৯
আপডেট: বুধবার, ৮ জুন, ২০২২ ৯:১৯

যুদ্ধে ২৬৩ শিশু নিহত: দাবি ইউক্রেনের

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। যুদ্ধের কারণে লাখ লাখ মানুষ দেশ ছেড়েছে। এছাড়া প্রাণ হারিয়েছে আরও কয়েক হাজার মানুষ। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা।

ইউক্রেন বলছে, দেশটিতে রাশিয়ার হামলায় এখন পর্যন্ত ২৬৩ শিশু নিহত হয়েছে। এছাড়া আরও ৪৬৭ জনের বেশি শিশু আহত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রসিকিউটর জেনারেলের কার্যালয় বলছে, হতাহতের সঠিক সংখ্যা জানতে কাজ করে যাচ্ছে তারা। ইউক্রেনে যুদ্ধ-সংঘাতে সবচেয়ে বেশি শিশু নিহত হয়েছে দেশটির দনেৎস্ক অঞ্চলে।