• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

‘রাজনৈতিক বিবেচনায় সন্ত্রাসীরা পার পেলে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে’

প্রকাশ: বুধবার, ৮ জুন, ২০২২ ১০:০৭
আপডেট: বুধবার, ৮ জুন, ২০২২ ১০:০৭

‘রাজনৈতিক বিবেচনায় সন্ত্রাসীরা পার পেলে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

বুধবার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনীতিবিদদের ওপর এমন ন্যাক্কারজনক হামলা মেনে নেয়া যায় না। জোনায়েদ সাকির ওপর হামলায় প্রমাণ হয়েছে রাজনীতিতে দুর্বৃত্তায়ণ চলছে। দুর্বৃত্তায়ণের কাছে কখনোই রাজনীতি মাথা নত করতে পারে না। জাতীয় পার্টি সব সময় সন্ত্রাসমুক্ত রাজনীতির পক্ষে।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক বিবেচনায় সন্ত্রাসীরা পার পেলে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে।