• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

যেসব পণ্যের দাম কমতে পারে

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ১০:০৩
আপডেট: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ১০:০৩

যেসব পণ্যের দাম কমতে পারে

২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু হয়েছে। প্রস্তাবিত বাজেট অনুযায়ী যেসব পণ্যের দাম কমতে পারে সেগুলো হলো ল্যাপটপ, প্রিন্টার, ডেস্কটপ, টোনার, হার্ডডিস্ক, তথ্য প্রযুক্তি পণ্য। আরও দাম কমবে দেশীয় মোবাইল ফোন, স্যানিটারি ন্যাপকিন, প্রেশার কুকার, দেশীয় ডায়াপার, মুড়ি, স্পিনিং মিলের পেপার, পাওয়ার টিলার, মাইক্রোওভেন, ইলেক্ট্রনিক ওভেন কৃষি যন্ত্রপাতি, ক্যাপসিকাম, সিসিটিভি, দেশীয় মোটরগাড়ি ও নির্মাণসামগ্রীর।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এর আগে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

প্রস্তাবিত বাজেটে ব্যক্তিপর্যায়ে করমুক্ত আয়সীমা ধরা হয়েছে তিন লাখ টাকা। নারী ও শিশুদের জন্য করমুক্ত আয়সীমা ধরা হয়েছে সাড়ে তিন লাখ টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা তিন লাখ ৭০ হাজার কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭.৫ শতাংশ। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭.৫ শতাংশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com