• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

দোপাট্টারই দেখা নেই পুরো ভিডিওতে

প্রকাশ: রবিবার, ১২ জুন, ২০২২ ১১:৩৬
আপডেট: রবিবার, ১২ জুন, ২০২২ ১১:৩৬

দোপাট্টারই দেখা নেই পুরো ভিডিওতে

বিনোদন প্রতিবেদক

গানের নাম, ‘দোপাট্টা’। এ দিকে, সেই দোপাট্টারই দেখা নেই পুরো ভিডিওতে! তাতেই হাসির খোরাক হয়ে দাঁড়াল ‘যুগ যুগ জিয়ো’ ছবির এই নতুন গানটি। দর্শক দেখছেন। হাসছেন। এবং নেটমাধ্যম ভরে যাচ্ছে রসিকতায়।

‘যুগ যুগ জিয়ো’ ছবির এই গানটিতে রয়েছেন নায়ক-নায়িকা বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানি। রয়েছেন অনিল কাপুর, মণীশ পালও। ঝিলমিলে গোলাপি খাটো ঝুলের ল্যাটেক্স ড্রেসে মোহময়ী কিয়ারা। সঙ্গে আছেন এক ঝাঁক তরুণী। গানের পংক্তি বলছে, তার কেন্দ্রবিন্দু ‘দোপাট্টা তেরা সাতরং দা’। নেই শুধু সেই দোপাট্টাই। আর তাতেই হেসে কুটিপাটি দর্শককুল।

কেউ বলছেন, ‘আরে দোপাট্টা কই?’, কারও খোঁচা, ‘দোপাট্টা-টাই দেখছি না শুধু’! সব মিলিয়ে আগামী ২৪ জুন মুক্তির আগেই শোরগোল ফেলেছে ‘যুগ যুগ জিয়ো’।

যাকে নিয়ে এত কাণ্ড, সেই গানটি অবশ্য সে অর্থে নতুন নয়। সুরজিৎ বিন্দ্রাখিয়ার গাওয়া জনপ্রিয় পাঞ্জাবি গান নতুন স্বাদে ব্যবহার হয়েছে ছবিতে। গেয়েছেন শ্রেয়া শর্মা।