• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন সঠিক বিচার সম্ভব নয়’

প্রকাশ: রবিবার, ১২ জুন, ২০২২ ৭:১০
আপডেট: রবিবার, ১২ জুন, ২০২২ ৭:১০

93025

সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন সঠিক বিচার সম্ভব নয়’

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন সঠিক বিচার সম্ভব নয়। ৭৬ বছর বয়সেও সাবেক একজন প্রধানমন্ত্রীকে একটা মিথ্যা মামলায় কারাগারে রেখেছেন।

রোববার (১২ জুন) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমান একমাত্র ব্যক্তি ছিলেন যিনি যুদ্ধের সময় ২টি সেক্টরের কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধের সময় বেগম খালেদা জিয়া তার দুই শিশু সন্তান নিয়ে পাকিস্তান কারাগারে আটক ছিলেন।

তিনি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ৭৬ বছর বয়সেও সাবেক একজন প্রধানমন্ত্রীকে একটা মিথ্যা মামলায় কারাগারে রেখেছে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন সঠিক বিচার সম্ভব নয়।

নতুন প্রস্তাবিত বাজেটে পাচার করা অবৈধ টাকা দেশে আনার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, সরকারের কিছু লোক দেশের বাইরে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তারা ৭ শতাংশ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে পাচার করা টাকা দেশে আনতে পারবে, বিশেষজ্ঞরা বলছেন এটা আইনসিদ্ধ নয়। এই সরকার জনগণের নয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব হাজী মজিবর রহমান, যুগ্ম-আহ্বায়ক বাহা উদ্দিন বাহার, কাজী মনিরুজ্জামান, আব্দুল মতিন চৌধুরী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com