• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

দেশের জনগণ আওয়ামী লীগ সরকারকে চায় না : মান্না

প্রকাশ: বুধবার, ২২ জুন, ২০২২ ১০:০৮
আপডেট: বুধবার, ২২ জুন, ২০২২ ১০:০৮

দেশের জনগণ আওয়ামী লীগ সরকারকে চায় না : মান্না

স্টাফ করেসপন্ডেন্ট

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে না পারলেও রাজনীতির প্রশ্নে আওয়ামী লীগ ইতোমধ্যে পরাজিত, আমরা বিজয়ী বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না।

বুধবার (২২ জুন) জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত ‘নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা ও নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস এই সভার আয়োজন করে।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আওয়ামী লীগ অনেক বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগ সমালোচনা সত্ত্বেও এদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। বঙ্গবন্ধুর মতো নেতা সেখানে ছিল, যিনি সমগ্র বাঙালি জাতিকে ছয় দফার ভিত্তিতে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের পক্ষে নিয়ে গিয়েছিলেন। সেই দলকে এখন মানুষ পছন্দ করে না। যদি দেশে ভোট হয় আওয়ামী লীগের খবর থাকবে না।’

দেশের জনগণ আওয়ামী লীগ সরকারকে চায় না মন্তব্য করে তিনি বলেন, ‘এই সরকারের অধীনে শুধু নির্বাচন নয় কোন ভালো কাজ আশা করা যায় না। এই সরকারকে কেউ দেখতে পারে না। যতই পদ্মা সেতু করুক, যাই করুক। দক্ষিণাঞ্চলে মানুষ খুশি হবে সেই খুশিতে আমরাও সামিল হবো কিন্তু তাতে সবাই নৌকায় ভোট দিবে তা কিন্তু না। পরীক্ষা করে দেখুন। মানুষ এই সরকারকে চায় না।’

ড. ইউনুস এবং খালেদা জিয়া কখনো পদ্মা সেতুর বিরোধিতা করেনি মন্তব্য করে তিনি বলেন, কোন সময় ড. ইউনুস পদ্মা সেতুর বিরুদ্ধে কথা বলেছে কেউ শুনেছেন? প্রধানমন্ত্রী সহ পুরো মন্ত্রীসভার কেউ কি বলতে পারবেন যে খালেদা জিয়া বলেছে পদ্মা সেতু চাই না।

সকল রাজনৈতিক দলগুলো এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবে জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘লড়াইটা এখনও লড়াই টা শেষ হয়নি। বরং বিজয়ের যে সম্ভাবনা সেটা শেষ হয়নি বরং বহুক্ষেত্রে তা উজ্জ্বল হয়েছে।’

সভায় আরও বক্তব্য রাখেন বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু না‌সের মোঃ রহমতুল্লাহ, ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটসের অনান্য সদস্যরা।