• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নিউমার্কেট থানাধীন ১৮নং ওয়ার্ড, পল্টন থানাধীন ১৩নং উত্তর দক্ষিণ ওয়ার্ড কমিটি গঠিত

প্রকাশ: বুধবার, ২২ জুন, ২০২২ ২:১২
আপডেট: বুধবার, ২২ জুন, ২০২২ ২:১২

নিউমার্কেট থানাধীন ১৮নং ওয়ার্ড, পল্টন থানাধীন ১৩নং উত্তর দক্ষিণ ওয়ার্ড কমিটি গঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট

মোঃ আব্দুস সাত্তার-কে আহবায়ক, আল মামুন শিমুল পাটোয়ারী-কে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মোঃ আমির হোসেন-কে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর দক্ষিণের নিউমার্কেট থানাধীন ১৮ নং ওয়াড; মোঃ সালাউদ্দীন-কে আহবায়ক, জসীম উদ্দিন আবেদ-কে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মোঃ লিটন-কে সদস্য সচিব করে ৩৭ সদস্য বিশিষ্ট পল্টন থানাধীন ১৩ নং (উত্তর) ওয়ার্ড; মীর হোসেন কামাল-কে আহবায়ক, আলামিন বাদশা-কে সিনিয়র যুগ্ম আহবায়ক ও সরফুদ্দিন খান মুন্না-কে সদস্য সচিব করে ৩৭ সদস্য বিশিষ্ট পল্টন থানাধীন ১৩ নং (দক্ষিণ) ওয়ার্ড কমিটি অনুমোদন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু।
ঘোষিত কমিটি আগামী ০১ (এক) মাসের মধ্যে ওয়ার্ডের সকল ইউনিট কমিটি সম্পন্ন করে ওয়ার্ড সম্মেলনের আয়োজন করবে।