• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

শেরপুরে স্ত্রী-শাশুড়ি ও চাচা শ্বশুরকে কুপিয়ে হত্যা

প্রকাশ: শুক্রবার, ২৪ জুন, ২০২২ ৬:৩৫
আপডেট: শুক্রবার, ২৪ জুন, ২০২২ ৬:৩৫

936985 2

শেরপুরে স্ত্রী-শাশুড়ি ও চাচা শ্বশুরকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় দা দিয়ে কুপিয়ে স্ত্রী মনিরা বেগম (৩৫), শাশুড়ি শেফালী বেগম (৫০) ও চাচা শ্বশুর মো. মাহামুদকে (৬৫) হত্যা করেছে স্বামী মিন্টু মিয়া। এ ঘটনায় আহত হয়েছেন মনিরার বাবা মনু মিয়া, ভাই শাহাদাৎ হোসেন ও চাচি ছাহেরা বেগম।

বৃহস্পতিবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুটল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পুটল গ্রামের মনু মিয়ার মেয়ে মনিরার সঙ্গে পার্শ্ববর্তী গেরামারা গ্রামের হাই উদ্দিনের ছেলে মিন্টু মিয়ার বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

সম্প্রতি দাম্পত্যে কলহের জেরে মিন্টু বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বোরকা পরে দা নিয়ে শ্বশুর বাড়িতে হামলা করে। দা দিয়ে কুপিয়ে স্ত্রী মনিরা বেগমকে হত্যা করে। এ সময় বাধা দিতে গেলে শাশুড়ি শেফালী খাতুন, শ্বশুর মনু মিয়া, চাচা শ্বশুর মাহামুদ, চাচি শাশুড়ি বাচ্চুনি ও শ্যালক শাহাদৎকে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার পার্শ্ববর্তী বকশিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শেফালী বেগম ও মাহমুদকে মৃত ঘোষণা করেন।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com