• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

অসীমের পিতার মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

প্রকাশ: শনিবার, ২৫ জুন, ২০২২ ৫:২৭
আপডেট: শনিবার, ২৫ জুন, ২০২২ ৫:২৭

Late shamsuddin Ahmed

অসীমের পিতার মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

স্টাফ করেসপডেন্ট

কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের পিতার মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

কেন্দ্রীয় বিএনপির অন্যতম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম এর শ্রদ্ধাভাজন পিতা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ এর মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি ।

শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, প্রকৌশলী সামসুদ্দিন আহমেদের মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । তিনি সকলের কাছে একজন সৎ, সজ্জন, জ্ঞানী, ধার্মিক ও কর্তব্যপরায়ণ ব্যক্তি হিসাবে সুপরিচিত ছিলেন । একজন আদর্শবান পিতা হিসাবে তিনি মেধা ও শ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলেন। সরকারী চাকুরিতে থাকার সময়ে তিনি যেমনি ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছিলেন ঠিক তেমনি অবসরকালীন সময়েও সর্বদা নিজেকে সমাজের কল্যাণে নিয়োজিত রেখেছিলেন । তাঁর মৃত্যুতে আমরা সমাজের এক গুণীজনকে হারালাম।

শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com