• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

জাকী স্যারের সঙ্গে কাজ করতে পেরে আমি ভাগ্যবান : কোনাল

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ১২:২২
আপডেট: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ১২:২২

2E702A55 6301 4105 9BC8 5FC50E926867

জাকী স্যারের সঙ্গে কাজ করতে পেরে আমি ভাগ্যবান : কোনাল

বিনোদন ডেস্ক

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম কালজয়ী সিনেমা ‘ঘুড্ডি’। উত্তরাধুনিকতার ছোঁয়া নিয়ে যে সিনেমাটি মুক্তি পেয়েছিলো ১৯৮০ সালে! নির্মাণ করেছিলেন সৈয়দ সালাহউদ্দীন জাকী। বহু বছর পর নতুন ছবি নিয়ে আসছেন এই কিংবদন্তী নির্মাতা। আর এই ছবিতে দুটি গানে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত গায়িকা সোমনুর মনির কোনাল।

এমন গুণী নির্মাতার নতুন ছবিতে গাইতে পারার সুযোগ পেয়েই রীতিমত উচ্ছ্বসিত কোনাল! সেই জায়গায়, একটি নয়- দুটি গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী।

নির্মাতা সালাহউদ্দীন জাকী জানিয়েছেন, সম্প্রতি গান দুটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। কোনালের গাওয়া দুটি গানেরই কথা লিখেছেন নির্মাতা নিজে। সুর ও সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু।

গান দুটি নিয়ে নির্মাতা বলেন, ছবির গল্পের প্রয়োজনে দুটি গানের কথা আমি লিখেছি। ‘আমি কার কাছে রেখে যাবো আমার ঠিকানা/পদ্মা মেঘনা যমুনা।’- এমন কথার গানটি মূলত পুরো ছবির থিম সং। এটাতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও রেহান রসুল। অন্য আরেকটি গান লিখেছি, যেটা পলিটিক্যাল ব্যঙ্গ। গানের কথা এরকম, ‘বেল পাকিলে কাউয়ার আশা কী!’ এই গানটিতেও কণ্ঠ দিয়েছেন কোনাল, সঙ্গে আছেন লীনু বিল্লাহ।

এই সময়ের শিল্পী কোনালকে দিয়ে গান গাওয়ানোর বিষয়ে জানতে চাইলে এই কিংবদন্তী পরিচালক জানান, সিনেমার সাথে শিল্পীর যদি একটু ইনভলভমেন্ট না থাকে, তাহলে সমস্যা। সৈয়দ আবদুল হাদী ভাই, লাকী আখন্দদের নিয়ে সিনেমায় গান করেছি। তারা পুরোপুরি সিনেমার সাথে ইনভলভড ছিলেন। সিনেমার বিষয়বস্তু কিংবা চরিত্রের অবস্থা না বুঝে শুধু এলাম, আর গান রেকর্ডিং করে চলে গেলাম- এরকমটা আমি চাইনি। সেইদিক থেকে এই সময়ের শিল্পী হলেও কোনাল আমার সিনেমার সাথে দারুণভাবে যুক্ত ছিলো। সিনেমার চরিত্রদের ক্রাইসিস, অবস্থা বুঝে সে গান দুটিতে কণ্ঠ দিয়েছে। বলা যায়, সে এটার ভেতর ঢুকে গান করেছে।

এদিকে সৈয়দ সালাহউদ্দীন জাকীর সিনেমায় গাওয়ার সুযোগ পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত কোনাল বললেন, ‘জাকী স্যার জীবন্ত কিংবদন্তী। তাঁর সাথে আমাদের জেনারেশন কানেক্ট করার সুযোগ কম পেয়েছে। তার নতুন ফিল্মে এক সাথে দুটো গান করা আমার ক্যারিয়ারে অন্যতম অর্জনগুলোর একটি। তার মতো মানুষের সান্নিধ্য পাওয়ায় আমি গর্বিত।’

কোনাল বলেন, ‘জাকী স্যারের গ্রেট কাজগুলোর সাথে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। তাঁর নতুন সিনেমায় দুটো গান করেছি। একটা রোমান্টিক, অন্যটি ফোক ধাঁচের। এই প্রথম ফিল্মে ফোক ধাঁচের গান করলাম।’

এ দুটি নতুন গান ছাড়াও সৈয়দ সালাহউদ্দীন জাকীর নতুন সিনেমায় আছে রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে রবীন্দ্র সংগীত। আছে নন্দীতা ইয়াসমিনের কণ্ঠ। এছাড়াও আছে ‘ঘুড্ডি’ সিনেমার বিখ্যাত গান ‘আবার এলো যে সন্ধ্যা’।

সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শরীফ সিরাজ ও সামিরা খান মাহি। নেতিবাচক চরিত্রে দেখা যাবে গুণী অভিনেতা আফজাল হোসেনকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com