• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

ভোলায় ৮’শ ৬০ পিচ ইয়াবাসহ যুবক আটক

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ৮:৩১
আপডেট: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ৮:৩১

ভোলায় ৮’শ ৬০ পিচ ইয়াবাসহ যুবক আটক

ভোলা প্রতিনিধি॥

ভোলার ইলিশায় ৮’শ ৬০ পিচ ইয়াবাসহ সোহাগ (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ জুন) রাত ১ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১ নং ওয়ার্ডের ফেরীঘাট ২ নং বেড়ীবাধ ২নং পল্টুনের হোসেনের দোকানের সামনের ব্লকের উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সোহাগ ভোলা সদর থানার বাপ্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাত ১ দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১ নং ওয়ার্ডের ফেরীঘাট ২ নং বেড়িবাধ ২ নং পল্টুনের হোসেনের দোকানের সামনের এলাকায় অভিযান চালিয়ে সোহাগ নামের এক যুবককে ৮’শ ৬০ পিচ ইয়াবসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।