• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

ঢাবি-এ র‌্যাগ-ডের পরিবর্তে শিক্ষা সমাপনী উৎসব

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ৮:১৪
আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ৮:১৪

ঢাবি-এ র‌্যাগ-ডের পরিবর্তে শিক্ষা সমাপনী উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে র‌্যাগ-ডে’র পরিবর্তে শিক্ষা সমাপনী উৎসব পালন করতে পারবে। বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক এবং ছাত্র উপদেষ্টা নিজ নিজ শিক্ষার্থীদের সাথে সভা করে এ উৎসবের কর্মসূচি চূড়ান্ত করবেন।

বুধবার সন্ধ্যায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষা সমাপনী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউটের ভবন চত্বরে আয়োজন করা যাবে। পথচারীদের চলাচল স্বাভাবিক রেখে ছাত্র-শিক্ষক কেন্দ্রে সমাবেত হয়ে শিক্ষার্থীরা র‌্যালি করতে পারবে। ক্লাস চলাকালীন উচ্চস্বরে বাদ্য-বাজনা পরিহার করতে হবে। শিক্ষা সমাপনী উৎসবের দিন রাত ১০টার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে হবে।