• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

বিএনপি গঠিত গাজীপুর জেলা ও মহানগরীর ত্রাণ কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ১ জুলাই, ২০২২ ১:১০
আপডেট: শুক্রবার, ১ জুলাই, ২০২২ ১:১০

9852658

বিএনপি গঠিত গাজীপুর জেলা ও মহানগরীর ত্রাণ কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

আজ ০১ জুলাই ২০২২, শুক্রবার বেলা ৩ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি গঠিত গাজীপুর জেলা ও মহানগীর ত্রাণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উক্ত ত্রাণ কমিটির আহবায়ক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বিএনপি’র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো সহ গাজীপুর জেলা ও মহানগরী বিএনপি’র নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে জনাব আবদুস সালাম বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিত অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতা করতে অবিরাম গতিতে কাজ করে যাচ্ছে। করোনা কালীন সময়েও বিএনপি করোনা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু আওয়ামী লীগ ও বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী জনগনের দ্বারা নির্বাচিত নয় বলে তারা জনগণের কল্যাণে কোন কাজ করছে না। যারা জনগণের ভোট চুরির মাধ্যমে জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে তারা জনগণের মঙ্গল সাধনে সচেষ্ট হবে না, এটাই স্বাভাবিক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে বন্যা দুর্গত এলাকা সফর করলেন এবং বন্যার্তদের জন্য যে পরিমান ত্রাণ বরাদ্দ দিলেন তাতেই বোঝা যায় তারা জনগণের কল্যাণ চান না।
বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। জনগণের দল হিসেবে বিএনপি যেকোন প্রাকৃতিক দুর্যোগে মানুষের কল্যাণে কাজ করে। এবারে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় দ্বিকবিদিক জ্ঞানশুন্য অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে যে, দলের নেতাকর্মীরা সবসময়ই নিরন্ন ও খেটে খাওয়া মানুষদের দুঃখ-দূর্দশা লাঘবে কাজ করে।
বর্তমান শাসকগোষ্ঠী বিএনপি সহ বিরোধী দল দমনে সবসময় ব্যস্ত থাকে, আর এ কারণেই তারা জনকল্যাণে কাজ করতে সচেষ্ট নয় বলেও উল্লেখ করেন আবদুস সালাম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com