সিনিয়র করেসপন্ডেন্ট
করোনা মুক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজকে বিএনপি মহাসচিব ইসলাম আলমগীর এবং তার স্ত্রীর করোনা নমুনা পরীক্ষা হয়েছে সেখানে মির্জা ফখরুল এবং তার স্ত্রীর রিপোর্ট নেগেটিভ এসেছে।
এর আগে গত ২৫ জুন শনিবার সন্ধ্যায় তার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি উত্তরার নিজ বাসভবনে ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। করোনার বুস্টার ডোজ নেওয়ার কিছুদিন পর ১০ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়েছিলেন মির্জা ফখরুল।

