• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

সন্ত্রাস উগ্রবাদ না থাকলে দেশের মঙ্গল হয়: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ৮ জুলাই, ২০২২ ১২:০৩
আপডেট: শুক্রবার, ৮ জুলাই, ২০২২ ১২:০৩

সন্ত্রাস উগ্রবাদ না থাকলে দেশের মঙ্গল হয়: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্মের সম্প্রতির জয়গান সৃষ্টি করে সমগ্র বিশ্ববাসীর কাছে আমাদেরকে আদর্শ রাষ্ট্র হিসেবে তুলে ধরে গেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমপি।

সন্ত্রাস উগ্রবাদ না থাকলে দেশ ও জাতির মঙ্গল হয় উল্লেখ করে ড. মোমেন বলেন, শান্তি ও সম্প্রতির জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সন্ত্রাস ও উগ্রবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। ফলে দেশ দিন দিন উন্নয়নের দিকে আগাচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের দেশের জনগণের মঙ্গল হবে। তাই আমরা সন্ত্রাসবাদ ও উগ্রবাদীদের থেকে বিরত থেকে দেশ ও জাতির মঙ্গল করবো।

শুক্রবার (৮ জুলাই) বিকেলে সিলেট নগরের কাজলশাহস্থ যুগলটিলা ইসকন মন্দিরে শ্রী জগন্নাথদেব-বলদেব-শুভদ্রা মহারাণীর উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ্ দিদার আলম চৌধুরী নবেল প্রমুখ।

পরে মন্ত্রী জগন্নাথদেব-বলদেব-শুভদ্রা মহারাণীর উল্টো রথযাত্রার উদ্বোধন ঘোষণা করেন।