• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

ঈদ শুভেচ্ছা জানিয়ে যা বললেন ওবায়দুল কাদের

প্রকাশ: রবিবার, ১০ জুলাই, ২০২২ ৮:০৬
আপডেট: রবিবার, ১০ জুলাই, ২০২২ ৮:০৬

96322314

ঈদ শুভেচ্ছা জানিয়ে যা বললেন ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী জনগণকে আওয়ামী লীগের পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা এমন এক সময়ে ঈদ উদযাপন করছি যখন দেশের একটি এলাকার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত এবং করোনার সংক্রমণের ঊর্ধ্বগতিও দৃশ্যমান। রবিবার (১০ জুলাই) নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এই প্রেক্ষাপটে একদিকে আমরা সবাই মানবিক কারণে বন্যার্ত মানুষের সহায়তায় আন্তরিক থাকবো অপরদিকে করোনা সংক্রমণ রোধে থাকবো সর্বোচ্চ সচেতন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সমান্যতম অবহেলা, অসচেতনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ দিতে না পারে, সেদিকে বিশেষ ভাবে নজর নজর দিতে হবে।

ওবায়দুল কাদের আবারও এবারের ঈদে পরস্পরের সহমর্মি হওয়ার আহবান জানিয়ে বলেন, ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়,আনন্দ ভাগাভাগি করার শিক্ষা দেয়,- প্রতিবেশী কিংবা অসহায়ের প্রতি উদার-হস্ত হওয়ার দীক্ষা দেয়- তাই সবাই মিলে আসুন ঈদ আনন্দ ভাগাভাগি করি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতির মাধ্যমে গড়ে তুলি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত -সমৃদ্ধ বাংলাদেশ।

দেশবাসী এবং বিশ্বের যেই প্রান্তে বাংলাদেশের নাগরিকগণ জীবন জীবিকার প্রয়োজনে অবস্থান করছেন – তাদের সবাইকে আবারো আজকের এই দিনে ঈদের শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের। ঈদ মোবারক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com