• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

প্রধানমন্ত্রী‌কে ঈ‌দের শুভেচ্ছা জানা‌লেন মো‌দি

প্রকাশ: রবিবার, ১০ জুলাই, ২০২২ ১:৫৭
আপডেট: রবিবার, ১০ জুলাই, ২০২২ ১:৫৭

প্রধানমন্ত্রী‌কে ঈ‌দের শুভেচ্ছা জানা‌লেন মো‌দি

স্টাফ করেসপন্ডেন্ট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সাথে বঙ্গবন্ধু কন্যার আসন্ন নয়া‌দি‌ল্লি সফরে বিভিন্ন বিষয় নি‌য়ে আলোচনার জন্য অপেক্ষায় র‌য়ে‌ছেন ব‌লেও জানান মোদি।

শ‌নিবার (৯ জুলাই ) ঈদুল আজহা উপলক্ষে শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা পাঠান ভার‌তের প্রধানমন্ত্রী।

বার্তায় মো‌দি লিখেছেন, দুই দেশের জনগণের উন্নতির সঙ্গে সঙ্গে এ উৎসব আমাদের ত্যাগ ও ভাগ করে নেওয়ার গুণাবলীর কথা স্মরণ করিয়ে দেয়। বিশেষ করে আমাদের কম ভাগ্যবান জনগণের সঙ্গে, যারা আমার ও আপনার সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

শুভেচ্ছা বার্তায় ভার‌তের প্রধানমন্ত্রী ব‌লেন, ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার সহযোগিতা ও অংশীদারত্বকে আরও জোরদারে আমাদের শেয়ার করা অঙ্গীকার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমগুলোর একটি। এর মধ্যে দিয়ে আমরা আন্তর্জাতিক ক্রমবর্ধমান চ্যালেঞ্জ সত্ত্বেও নাগরিকদের জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি চালিয়ে যেতে পারি।