• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

জাতিসংঘের সমন্বয়কারীর সঙ্গে ফখরুলের বৈঠক দুপুরে

প্রকাশ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২ ৬:১৬
আপডেট: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২ ৬:১৬

জাতিসংঘের সমন্বয়কারীর সঙ্গে ফখরুলের বৈঠক দুপুরে

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকায় নিযুক্ত জাতিসংঘের সমন্বয়কারী জিন লুইসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ২টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের সমন্বয়কারী জিন লুইস বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসবেন। তখন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করবেন।