• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির চারটি ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণা

প্রকাশ: সোমবার, ১৮ জুলাই, ২০২২ ৬:৪৬
আপডেট: সোমবার, ১৮ জুলাই, ২০২২ ৬:৪৬

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির চারটি ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির চারটি ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৭ জুলাই) দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞটিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণের চকবাজার থানাধীন ২৭, ২৮, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলনের মাধ্যমে নতুন এ কমিটিগুলো দেওয়া হয়েছে।

২৭ নম্বর ওয়ার্ডে সভাপতি সেলিম আহমেদ সালেম, সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান।

২৮ নম্বর ওয়ার্ডে সভাপতি মো. কুতুব উদ্দীন, সাধারণ সম্পাদক মো. মনিউর রহমান মনির এবং সাংগঠনিক সম্পাদক এম এ শাহিন সরদার।

৩০ নম্বর ওয়ার্ডে সভাপতি মো. ফরিদ উদ্দীন আহমেদ জুয়েল, সাধারণ সম্পাদক মো. আবদুল হাদী ও
সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম হাসু।

৩১ নম্বর ওয়ার্ডে সভাপতি ইমরান আহমেদ রনি, সাধারণ সম্পাদক সোয়েব আহমেদ ফারুক এবং
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সিরাজ উদ-দৌলা মিঠুকে।