• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা বিএনপির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন

প্রকাশ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ৩:৪৯
আপডেট: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ৩:৪৯

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা বিএনপির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট

সম্প্রতি নড়াইল জেলায় হিন্দু সম্প্রদায়ের এক যুবক কর্তৃক প্রদত্ত স্টেটাসকে এর কারনে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
সোমবার, জুলাই ১৮,২০২২, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় ক্ষতিগ্রস্থ গ্রামে সরেজমিনে তদন্ত করার জন্য দলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রীম কোর্টের সিনিয়র এ্যাডভোকেট বাবু নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটির সদস্য থাকবেন যথাক্রমে
১) জনাব অনিন্দ ইসলাম অমিত
২) জনাব জয়ন্ত কুমার কুন্ডু
৩) এ্যাড. ফাহিমা নাসরীন মুন্নি
৪) ব্যরিষ্টার রুমিন ফারহানা এম.পি
৫) নিপুন রায় চৌধুরী
কমিটি আগামী ২৬ জুলাই এর মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদান করবেন এবং তা জনসম্মুখে প্রকাশ করবেন।
বিএনপি মনে করে, এই ঘটনা সরকার বিরোধী জনরোষকে ভিন্নখাতে প্রভাবিত করার অপতৎপরতা। বর্তমান আওয়ামী লীগের অনির্বাচিত সরকারের উদ্দেশ্য মূলক নিষ্ক্রীয়তাই এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারন। এই সরকারের আমলে একের পর এক বিভিন্ন ধর্মালম্বীদের, উপসনালয়, বসতবাড়ি ও ব্যবসা কেন্দ্রে পরিকল্পিত হামলা, জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার হীন চক্রান্ত। জনগণ যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্দি, মুদ্রাস্ফীতি, জ্বালানী তেল, গ্যাস ও পানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারনে ফুসে উঠছে তখন সেই জনরোষকে ভিন্নখাতে প্রবাহিত করার হীন অপচেষ্টা।
বিএনপি অবিলম্বে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের এবং ক্ষতিগ্রস্থদের যথাযথ ক্ষতিপূরণের দাবী জানাচ্ছে। একই সঙ্গে ভিন্ন ধর্মালম্বীদের ধর্মঅনুভূতিতে আঘাত না করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।