• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ২৩ জুলাই, ২০২২ ৯:৫৩
আপডেট: শনিবার, ২৩ জুলাই, ২০২২ ৯:৫৩

96585747

বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর কৃষক দলের কমিটি গঠন ও কেন্দীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের জেলায় সাংগঠনিক সফর সফল করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত ১৫ জুলাইয়ে অনুষ্ঠিত জেলা কৃষক দলের সভার সিদ্ধান্ত মোতাবেক সকল ইউনিট বিলুপ্ত করায় জেলা আহবায়ক আবু শামীম মোঃ আরিফ এর সভাপতিত্বে ও সদস্য সচিব জিল্লুর রহমানের উপস্থাপনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে- জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক যথাক্রমে মোঃ কাউছার মিয়া, মোঃ আল আমিন, মোখলেছুর রহমান, ইবনুল হাসান সবুজ।

সভায় অচিরেই সকলের মতামতের ভিত্তিতে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর কৃষক দলের কমিটি ঘোষণা করা হবে। সভায় কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের ব্রাহ্মণবাড়িয়ায় আগমন সফল করার জন্য ব্যাপক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com