• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

সোহানের অধিনায়কত্ব নিয়ে সমালোচনার ঝড়! মুখ খুললেন সাকিব

প্রকাশ: রবিবার, ২৪ জুলাই, ২০২২ ১:২৯
আপডেট: রবিবার, ২৪ জুলাই, ২০২২ ১:২৯

jonotarawaz 63

সোহানের অধিনায়কত্ব নিয়ে সমালোচনার ঝড়! মুখ খুললেন সাকিব

আসন্ন জিম্বাবুয়ে সফরে কাজী নুরুল হাসান সোহানকে টি-টোয়েন্টি অধিনায়ক করে দল পাঠাচ্ছে বিসিবি। খেলোয়াড় হিসেবে তার পায়ের নিচের জমিন এখনও পাকাপোক্ত হয়নি। সেখানে হুট করে বানিয়ে দেওয়া হয়েছে অধিনায়ক। এ নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সোহান কি এই দায়িত্বের জন্য যোগ্য? জানতে চাওয়া হয়েছিল টাইগার তারকা সাকিব আল হাসানের কাছে। 

শনিবার রাতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব সোহানের পক্ষে কথা বললেন, ‘আমি তো মনে করি ও যোগ্য। এবং বিসিবি মনে করেছে ও ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে, এজন্য ওকে অধিনায়কত্ব দিয়েছে। আমি ওকে শুভ কামনা জানাচ্ছি। আশা করি জিম্বাবুয়ে সিরিজ ওর জন্য ভালো একটা চ্যালেঞ্জ হবে এবং সেই চ্যালেঞ্জটা উতরে যেতে পারবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com