• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ইসির সংলাপে যাচ্ছে না চরমোনাইয়ের পীরের দল

প্রকাশ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ১:৩১
আপডেট: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ১:৩১

ইসির সংলাপে যাচ্ছে না চরমোনাইয়ের পীরের দল

স্টাফ করেসপন্ডেন্ট

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অংশ নিচ্ছে না চরমোনাইয়ের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (২৬ জুলাই) এ দলটির সঙ্গে ইসির সংলাপের সময়সূচী নির্ধারিত ছিল। জানা গেছে, অন্য তিনটি দল সংলাপে অংশ নিবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান চরমোনাই পীর বলেছেন, অতীত অভিজ্ঞতার কারণে তারা সংলাপে যাবেন না।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ সংলাপে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। তবে বিএনপিসহ বেশ কয়েকটি সমমনা দল ইসির এ সংলাপ বর্জন করেছে। ইসলামী আন্দোলন ছাড়াও ছয়টি দল অংশ নেয়নি।

জানা গেছে, আজকের সংলাপে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে ১০ থেকে ১২ জন সদস্য ইসিতে যাবেন। এছাড়া এদিন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের নেতৃত্বে ১১ জনের সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর নেতৃত্বে মোট ১৩ জন সদস্য সংলাপে অংশ নেবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com