• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কুমিল্লায় ছাত্রদলের সব ইউনিটের কমিটি বিলুপ্ত

প্রকাশ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ১০:৩০
আপডেট: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ১০:৩০

কুমিল্লায় ছাত্রদলের সব ইউনিটের কমিটি বিলুপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আওতাধীন উপজেলা, পৌরসভাসহ ছাত্রদলের সব ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকালে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের লক্ষ্যে চলমান কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক জেলার আওতাধীন সকল ইউনিটের কমিটি বিলুপ্ত করা হলো। বিলুপ্ত ইউনিট সমূহকে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সংগ্রামে কার্যকর ভূমিকা রাখতে হবে। ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তোলার অভিপ্রায়ে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে ছাত্রদলের এসব ইউনিটের নেতৃত্ব প্রত্যাশীদের আগামী ১৫ দিনের মধ্যে জেলা কমিটির কাছ থেকে তথ্য ফরম সংগ্রহ করার জন্য নির্দেশনা হয়।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির বলেন, চলমান সরকারবিরোধী আন্দোলন জোরদার এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আমরা উত্তর জেলার সব ইউনিটকে ঢেলে সাজাব। আমরা কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলকে একটি সুসংগঠিত সংগঠনে রূপান্তর করব। আগামী দিনে জেলার রাজপথ দখলে রাখতে আমাদের এ ঢেলে সাজানোর কার্যক্রম চলমান থাকবে।