• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ঝিনাইদহ খুপরি ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ

প্রকাশ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ১:৩৩
আপডেট: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ১:৩৩

9606

ঝিনাইদহ খুপরি ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদরের বৈডাঙ্গা বাজারের পশ্চিম পাশে সড়কের পাশে খুপরি ঘরে বসবাসরত এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। আজ (২৬ জুলাই) মঙ্গলবার সকালে লাশটি পড়ে থাকতে দেখে পথচারীরা স্থানীয় ডাকবাংলা পুলিশ ক্যাম্পে খবর দেয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ সংঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে পোস্ট মার্টমের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই ব্যক্তি দুই বছরের অধিক সময় ধরে এখানে অবস্থান করলেও কেউ তার ভাষা বুঝেনা। ভাষা অনেকটা রোহিঙ্গাদেরমত হওয়ায় সবাই তাকে রোহিঙ্গা বলে ডাকতো। পোস্টমর্টেমর পর জানাযাবে অজ্ঞাত ব্যক্তিটি কি কারণে মারা গেছে ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com