• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

বুধবারী বাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য পদের ভোট পুন:গণনার নির্দেশ

প্রকাশ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ১১:৪৩
আপডেট: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ১১:৪৩

বুধবারী বাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য পদের ভোট পুন:গণনার নির্দেশ

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের ভোট পুন:গণনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত ১৮ জুন ২০২২ ইংরেজী তারিখ অনুষ্ঠিত হয় বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ২০২১। নির্বাচন ৯নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে এক ভোটের ব্যবধানে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী মো: হাবিবুর রহমান সারুককে ২শত ৪০ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম। এতে ক্ষুব্ধ হয়ে ২শত ৩৯ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী শাহাব উদ্দিন পর্যায়ক্রমে রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার এবং প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেন। তিনি দাবি করেন নির্বাচন ফলাফল ঘোষনার পূর্বে হাবিবুর রহমান সারুক এর পক্ষের লোকজন তার (শাহাব উদ্দিন এর) এজেন্ট শামিম আহমদকে হেনস্তা করে টেনে হেছড়ে কেন্দ্র থেকে বের করে দেন এবং লামা চন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাধারণ সদস্য পদের কোন ফলাফল বিবরণী না দিয়েই উপজেলা সদরে চলে আসেন। তিনি কোন প্রতিকার না পেয়ে গেজেট স্থগিত ও ৯নং ওয়ার্ডের ভোট পুন:গণনার জন্য হাইকোর্টে একটি রিট আবেদন করেন।