• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

অবৈধভাবে ডলার মজুত করলে ব্যবস্থা : ডিবি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ ৩:৪৬
আপডেট: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ ৩:৪৬

অবৈধভাবে ডলার মজুত করলে ব্যবস্থা : ডিবি

স্টাফ করেসপন্ডেন্ট

বর্তমান প্রেক্ষাপটে অবৈধভাবে কেউ ডলার মজুত করলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, ডলারের মূল্যবৃদ্ধির এ সময় কেউ যদি অবৈধভাবে ডলার মজুত করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া বর্তমান প্রেক্ষাপটে কেউ যদি অবৈধভাবে জাল ডলার তৈরি করে, সে তথ্য পেলেও তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, আমরা যদি এ ধরনের তথ্য পাই কেউ ডলার মজুত করছেন বা কারো কাছে অবৈধভাবে ডলার তৈরির সরঞ্জাম অথবা মেশিন আছে, তাহলে অবশ্যই অভিযান পরিচালনা করবো। আমরা এ বিষয়ে তথ্য সংগ্রহ করছি।

বাজারে ডলার সঙ্কট কাটছেই না। এই সুযোগে ইচ্ছেমতো দামে খোলাবাজারে ডলার বিক্রি করছেন ব্যবসায়ীরা। সোমবার (২৫ জুলাই) খোলাবাজারে এক ডলার কিনতে খরচ হয়েছিল ১০৪ থেকে ১০৫ টাকা। একদিনের ব্যবধানে মঙ্গলবার (২৬ জুলাই) বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১১ টাকায়।