• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

সুপ্রিম কোর্টে ২০ তলা ভবন নির্মাণের আশ্বাস আইনমন্ত্রীর

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ ৪:৩৪
আপডেট: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ ৪:৩৪

সুপ্রিম কোর্টে ২০ তলা ভবন নির্মাণের আশ্বাস আইনমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট

সুপ্রিম কোর্টে আইনজীবীদের জন্য ২০ তলা ভবন নির্মাণের আশ্বাসের কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে দিয়েছি। এ বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখাও করেছি। কারণ প্রধান বিচারপতি এই প্রতিষ্ঠানের প্রধান।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সুপ্রিম কোর্ট বারের সুসজ্জিত অডিটোরিয়ামের উদ্বোধনের পর এক অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি।

করোনায় আইনজীবীদের মাঝে ইতোমধ্যে ২০ কোটি টাকা প্রধানমন্ত্রী দিয়েছেন। চট্টগ্রাম বারকে ৫ কোটি, ঢাকা বারকে ১০ কোটি টাকা দিয়েছেন। সুপ্রিম কোর্টেও তিনি বরাদ্দ দেবেন। আমি চেষ্টা করবো সুপ্রিম কোর্ট বারে ২০ তলা বিল্ডিং তৈরি করতে। প্রধানমন্ত্রীর অনুদানের টাকার মাধ্যমে এটি করার চেষ্টা করব। এই বার ভবনটা করে দিতে চেষ্টা করব।

এ সময় উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বেসামরিক ও বিমান পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি মোমতাজ উদ্দিন ফকির। অনুষ্ঠান পরিচালনা করেন বারের সম্পাদক আব্দুন নুর দুলাল।