• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

চট্টগ্রামে ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ১১

প্রকাশ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ৩:০০
আপডেট: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ৩:০০

চট্টগ্রামে ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ১১

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ছয় যাত্রী নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আট জন।

শুক্রবার (২৯ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে মীরসরাইয়ের বারতাকিয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

তিনি বলেন, ‘খৈয়াছড়া ঝরনায় ভ্রমণ শেষে ফেরার পথে পর্যটকবাহী মাইক্রোবাসটি বারতাকিয়া রেললাইনের ওপর উঠে গেলে ট্রেনের ধাক্কায় ছয় জন নিহত হন। মাইক্রোবাসটিকে অনেক দূরে ট্রেনে নিয়ে গেছে ট্রেনটি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহত ও আহতরা মাইক্রোবাসের যাত্রী।’

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ছয় যাত্রী নিহত হয়েছেন। আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। উদ্ধার তৎপরতা শুরু করেছে ফায়ার সার্ভিস। ধাক্কা দিয়ে প্রায় আধা কিলোমিটার মাইক্রোবাসটি নিয়ে গেছে ট্রেনটি।’