• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা সম্পন্ন

প্রকাশ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ১২:৪৬
আপডেট: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ১২:৪৬

সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে টুকের বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক দল নেতা মরহুম শফিউল বারী বাবু’র জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন চৌধুরী, আবু আহমদ আনসারী, রুনু আহমদ, সৈয়দ সরোয়ার রেজা, জাহাঙ্গীর মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুনিম, সালেক আহমদ, ফারুক আহমদ, আশিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা দিহান আহমদ হারুন, মহানগর ছাত্রদলের সমাজসেবা সম্পাদক মুজিবুল হক রাহাত।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক আলাউদ্দিন মনাই, যুগ্ম আহবায়ক আবদুস সালাম আজাদ, আব্দুল আহাদ লিমন, রিপন আহমদ,নুরেছ আলী, শাহীন আহমদ, সাব্বির আহমদ আহবায়ক কমিটির সদস্য সাহাবুদ্দিন,সয়ফুল হক,তারেক মনোয়ার,বাবলু মিয়া, জাভেদ খান, কামরুল ইসলাম, ফজলে রাব্বি রাজ, ইমরান খান সাদেক, জাভেদ আহমদ খান।

বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল নেতা সুজন আহমদ জয়, শামিম আহমদ, আওলাদ হোসেন, শাহাবুদ্দীন, বাহার মিয়া, সুমন আহমদ, ফাহিম আহমদ, আফজল আহমদ, তামিম আহমদ, সাজু আহমদ, শুভ আজমদ, জাহাঙ্গীর আহমদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, ভয়াবহ বন্যার কারনে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন কার্যক্রম স্থগিত করে ত্রাণ সামগ্রী বিতরণ জোরদার করা হয়েছিল। এখন দ্রুত সময়ের মধ্যে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন করতে হবে। ত্যাগী ও পরিক্ষিতদের অগ্রাধিকার দিতে হবে।

তিনি খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তনে স্বেচ্ছাসেবক দলকে অগ্রনী ভুমিকা রাখার জন্য প্রস্তুত থাকার আহবান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com