• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রেলপথে মৃত্যুর মিছিল মেনে নেওয়া যায় না : জিএম কাদের

প্রকাশ: শনিবার, ৩০ জুলাই, ২০২২ ৬:২৮
আপডেট: শনিবার, ৩০ জুলাই, ২০২২ ৬:২৮

9630025

রেলপথে মৃত্যুর মিছিল মেনে নেওয়া যায় না : জিএম কাদের

স্টাফ করেসপডেন্ট

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের রেলক্রসিং যেন মরণ ফাঁদ। সারা বিশ্বে রেলপথে যাতায়াত নিরাপদ হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশে যেন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ৫০ বছরে দেশের রেলপথ নিরাপদ হয়নি।

আজ শনিবার (৩০ জুলাই) গণমাধমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, দেশের প্রায় ৮২ ভাগ রেলক্রসিং অরক্ষিত। এই সকল অরক্ষিত রেলক্রসিং-এ নেই পাহারাদার ও কোনো প্রতিবন্ধক। আবার ১৮ ভাগ রেলক্রসিং-এ পাহারাদার ও প্রতিবন্ধক থাকলেও সেখানেও অবহেলার অন্ত নেই। তাই প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, প্রতিবছর প্রাণ যাচ্ছে অসংখ্য মানুষের।

রেল বিভাগের অবহেলা ও অব্যবস্থাপনা দেখার যেনো কেউ নেই। প্রতিটি দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও, তদন্ত প্রতিবেদন জানতে পারে না দেশের মানুষ। দুর্ঘটনা রোধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে তাও জানতে পারে না কেউ, বলেন গোলাম মোহাম্মদ কাদের।

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘রেলপথে মৃত্যুর মিছিল মেনে নেওয়া যায় না। আধুনিক যুগে রেলপথের দুর্ঘটনাগুলো প্রমাণ করে আমরা কতটা পিছিয়ে আছি। দেশের রেলপথ নিরাপদ করতে এখনই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com