• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় একজনকে কুপিয়ে হত্যা

প্রকাশ: রবিবার, ৩১ জুলাই, ২০২২ ১:৩২
আপডেট: রবিবার, ৩১ জুলাই, ২০২২ ১:৩২

ঝিনাইদহের শৈলকুপায় একজনকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধিঃ
শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামে প্রতিপক্ষের হামলায় জানিক হোসেন (৪৮) নামে একজন খুন হয়েছেন। তিনি ওই গ্রামের ইবাদত হোসেনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায় শনিবার রাতে প্রতিপক্ষরা উপর্যুপরি কুপিয়ে তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। মুমূর্ষ অবস্থায় প্রথম তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দুইটা ৩০ মিনিটের দিকে মারা যায়। নিহত জানিক জুলফিকার কাইসার টিপুর সমর্থক ও একটি হত্যা মামলার আসামি। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও দলাদলি ঘটনার জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হতে পারে। তথ্য নিয়ে জানা গেছে নিহত জানিক হোসেন কিছুদিন আগে হত্যা মামলায় জামিন পেয়ে বাড়ি আসেন।