• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ঝিনাইদহে ভোটারের অপেক্ষায় ভোটকেন্দ্রে ঘুমিয়ে পড়েছেন পোলিং অফিসার

প্রকাশ: রবিবার, ৩১ জুলাই, ২০২২ ১:৩৪
আপডেট: রবিবার, ৩১ জুলাই, ২০২২ ১:৩৪

ঝিনাইদহে ভোটারের অপেক্ষায় ভোটকেন্দ্রে ঘুমিয়ে পড়েছেন পোলিং অফিসার

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে আজ । সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঝিনাইদহে প্রথম ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে কেন্দ্রে ভোটার উপস্থিতি এতই কম যে মনে হচ্ছে লকডাউন চলছে । এদিকে ভোটারের অপেক্ষায় ভোটকেন্দ্রে ঘুমিয়ে পড়েছেন পোলিং অফিসার শামীমা নাসরিন। এমনই চিত্র দেখা গেছে শৈলকুপা উপজেলার কবিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। পোলিং অফিসার শামীমা নাসরিন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত আছেন। তিনি বলেন, ভোটার নেই, ঘুম চলে আসছে। এই বুথে দুই ঘণ্টায় একটা ভোট পড়েছে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহিনুর ইসলাম বলেন, এই কেন্দ্রে ৩ হাজার ৪১০ জন ভোটার রয়েছে। সকাল ১০টা পর্যন্ত এই কেন্দ্রে ৫০টি ভোট পড়েছে। কেন্দ্রের আনসার সদস্য নাজিম উদ্দিন বলেন, কেন্দ্রে একদমই ভোটার উপস্থিতি নেই। বসে বসে সময় কাটছে। উপজেলার বারইপাড়া কেন্দ্রে ৫০ মিনিটে ২০ জন ভোটার ভোট দিয়েছেন। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৬৭১ জন।বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফুরকান আলী জানান, সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটার উপস্থিতি একদমই কম। জানা গেছে, দ্বিতীয় বারের এই উপ-নির্বাচনে ২ লাখ ৯৬ হাজার ৬৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্টরা। ১২ জন ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনের দায়িত্বে রয়েছেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্যসহ আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।২০২০ সালের ৪ নভেম্বর শিকদার মোশাররফ হোসেন সোনা মারা যাওয়ার পর ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয় তার স্ত্রী শিকদার শেফালি বেগম। পরবর্তীতে চলতি বছরের ১৬ মে শিকদার শেফালি বেগম মারা গেলে পদটি আবারো শূন্য হয়।উপনির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আব্দুল হামিক, আনারস প্রতীকে আরিফ রেজা মন্নু ও মোটরসাইকেল প্রতীকে আনিচুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com