• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা রহিম খুন হয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে : রিজভী

প্রকাশ: রবিবার, ৩১ জুলাই, ২০২২ ৮:০৭
আপডেট: রবিবার, ৩১ জুলাই, ২০২২ ৮:০৭

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা রহিম খুন হয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে : রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপির সিনিয়র যুগ্ম-সহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে খুন করা হয়েছে। জনগণ ও বিএনপির নেতাকর্মীরা যাতে আন্দোলনমুখী না হয় সেইজন্য ভয় পাইয়ে দিতেই পরিকল্পিতভাবে নিরাপত্তা বাহিনীকে দিয়ে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে।

আজ রবিবার বিকাল ৩টায় রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে গাজীপুর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং ও জ¦ালালী খাতে সীমাহীন দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশর আয়োজন করে গাজীপুর জেলা বিএনপি।

রিজভী আহমেদ আরো বলেন, সরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নামে নিরবিচ্ছিন্নভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এই লোডশেডিং বাড়িয়েছে। সরকার কয়েকদিন আগেও বুলি আওরিয়ে ছিলেন লোডশেডিং যাদুঘরে পাঠিয়েছে। আসলে সবই ফাঁকা বুলি, জনগণের সাথে ধোঁকাবাজি। তিনি বলেন সরকার সর্বখাতে হাজার হাজার কোটি টাকা লোটপাট করে দেশে ভয়ংকর এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে।

গাজীপুর জেলা বিএনপি’র সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং সাখাওয়াত হোসেন সবুজের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা হুমায়ূন কবির খান, ডা: রফিকুল ইসলাম বাচ্চু, কাজী সায়েদুল আলম বাবুল, মেয়র মুজিবুর রহমান,শাহ রিয়াজুল হান্নান, হুমায়ূন কবির মাষ্টার, শাহজাহান ফকির, ভিপি হেলাল উদ্দিন, ব্যারিষ্টার ইশরাক আহমেদ সিদ্দিকি, আবু তাহের মুসুল্লি, ইব্রাহীম করিম, ইজাদুর রহমান মিলন, আবু বক্কর সিদ্দিক, দেওয়ান মোয়াজ্জেম হোসেন, পারভেজ আহম্মেদ, খালেকুজ্জামান ভাবলু, জয়নাল আবেদিন রিজভী, আক্তারুল আলম মাষ্টার, বিল্লাহ হোসেন ব্যাপারি, জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক অ্যাড. নূরে আলম, জেলা মহিলাদলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, জেলা শ্রমীক দলের সভাপতি আক্তারুজ্জামান বাবুল, জেলা ছাত্রদলের সভাপতি ইয়াছিন মোল্লা প্রমুখ। জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com