সেন্সর নয় গ্রেডেশন
আমরা আমাদের তর্কগুলোকে ইচ্ছা করলেই একটা অর্জনের পথে নিতে পারি। এখন যেমন তর্কবিতর্ক চলছে- সিনেমায় গালি থাকবে কি না এটা। পরান মুভিতে গালি ছিলো। হাওয়া মুভিতেও আছে। কিন্তু কোনোটাই আরোপিত নয়। সেই চরিত্রগুলোর মুখে বিশেষ করে উত্তেজনার সময় এমন সংলাপ স্বাভাবিক।

