• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

গোলাপগঞ্জে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২ ১২:৩৪
আপডেট: সোমবার, ১ আগস্ট, ২০২২ ১২:৩৪

9600028

গোলাপগঞ্জে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ১৪শ কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে রবিবার (৩১ জুলাই) বিকেল ৩টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান।

প্রধান অতিথি বলেন, শেখ হাসিনা সরকার আসার পর কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকার কৃষকদের প্রতি খুবই আন্তরিক। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারবীজ সারসহ সবধরনের সহযোগিতা দিবে।

এরপূর্বে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলার সর্বস্তরের নাগরিকদের সাথে গণসাক্ষাত করেন নুরুল ইসলাম নাহিদ এমপি।

এসময় সাধারণ মানুষ তাদের বিভিন্ন সুবিধা অসুবিধা, আশা আখাঙ্খা এমপির নিকট তুলে ধরেন।

পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসিন আহমদ মিন্টু, দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও ফুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হানিফ খান, লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, উপজেলা আওয়ামী লীগে সাংস্কৃতি সম্পাদক আবু সুফিয়ান আজম, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল মিয়া, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আলী, আব্দুস শহীদ খান জিলা প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com