• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ট্রেন কাউকে ধাক্কা দেয় না, অন্যরা ট্রেনকে ধাক্কা দেয়

প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২ ৬:১৮
আপডেট: সোমবার, ১ আগস্ট, ২০২২ ৬:১৮

ট্রেন কাউকে ধাক্কা দেয় না, অন্যরা ট্রেনকে ধাক্কা দেয়

গোপালগঞ্জ প্রতিনিধি

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ব‌লে‌ছেন, ট্রেন কখ‌নো কাউকে ধাক্কা দেয় না। ট্রেনকে ধাক্কা দি‌য়ে কেউ য‌দি দুর্ঘটনা ঘটায়, এ দায় কি রে‌লের? কারণ, ট্রেন তো নি‌জের প‌থে চ‌লে। অন্যের প‌থে কখ‌নো ট্রেন চ‌লে না। অন‌্যরা বরং রে‌ললাইনের ওপর দি‌য়ে রাস্তা তৈরি ক‌রে চলাচল ক‌রে।

সোমবার (১ আগস্ট) বেলা ১১টায় গোপালগঞ্জ রেল স্টেশ‌নে বঙ্গবন্ধু শেখ মু‌জিব ভ্রাম‌্যমাণ রেল জাদুঘর দেশব‌্যাপী প্রদর্শ‌নের সূচনা উপল‌ক্ষে আ‌য়ো‌জিত সভায় প্রধান অতিথির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন

তিনি বলেন, রেল যখন চলাচল করে তখন আশপাশ দিয়ে ১৪৪ ধারা জারি থাকে। রেল রেলের লাইনে চলে, অন্য কেউ রেলের সঙ্গে ধাক্বা খাবে তার দায়িত্ব রেলের ওপর যাবে- এটা যুক্তিসঙ্গত নয়। রেল কাউকে ধাক্কা দেয় না, অরেকজন এসে ধাক্কা দিয়ে রেলকে অনিরাপদ করবে, এর দায়িত্ব রেল নেবে না।

রেল লাইন অতিক্রম করার সময় কোনো যানবাহন বা ব্যক্তির দুর্ঘটনার দায় নেবে না রেল কর্তৃপক্ষ। সম্প্রতি গোপালগঞ্জের কাশিয়ানী ও চট্টগ্রামের মীর সরাইসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী এ কথা বলেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে রেলওয়ের মহাপরিচালক ডি, এন মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুরুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ রেলওয়ের পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা বক্তব্য রাখেন। পরে তিনি ফিতা কেটে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরের দেশব্যাপী প্রদর্শনীর সূচনা করে পরিদর্শন করেন। এরপর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত করেন।